নিহত হানিফ শিকদার মাগুরার শ্রীপুর থানার মালাই নগর গ্রামের মৃত আহাম্মদ আলী সিকদারের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার ভোলাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভবন নির্মাণের কাজ করার সময় হানিফ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানালে এসআই (নিরস্ত্র) মো. মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।
তবে এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি বলে জানায় ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম।





