
গাজার ৭০ শতাংশ এলাকা দখল করতে ইসরাইলি বাহিনীকে নেতানিয়াহুর নির্দেশ
অবরুদ্ধ গাজা পুরোপুরি নিয়ন্ত্রণের লক্ষ্যে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সেই ধারাবাহিকতায় শুক্রবার সকালে গাজা শহরে তেলআবিবের ড্রোন হামলায় প্রাণহানি হয় ৩ জনের। আহত হন আরও ৫ জন। এমনকি হামলা হয়েছিল ঈদের দিনও। অন্যদিকে নিরাপত্তা অজুহাত দিয়ে লেবাননে দক্ষিণাঞ্চলের হামলার পাশাপাশি সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তরের আদেশ দিয়েছে ইসরাইল। এরিমধ্যে ইসরাইলি বাহিনীকে গাজার ৭০ শতাংশ এলাকা দখল করার নির্দেশ দিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে’ হত্যার হুমকি আইআরজিসির
ইরানের সামরিক বাহিনী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি শাসনব্যবস্থা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল, দাবি নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

নেতানিয়াহুকে ‘মহান নেতা’ আখ্যা ট্রাম্পের
চলমান দুর্নীতির মামলা থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহুকে রক্ষা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মামলাটিকে নেতানিয়াহুর বিরুদ্ধে অপপ্রচার বলেও অভিহিত করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হাস্যকর। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে মহান নেতা হিসেবেও আখ্যায়িত করেন।

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন
গাজায় আগ্রাসী অভিযানের জেরে ইসরাইলের উপর থেকে সহায়তার হাত সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাজ্য। ইতোমধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিরোধিতা প্রত্যাহার করেছে ব্রিটেনের নতুন সরকার। আভাস মিলছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়ারও।