
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদানের নতুন তারিখ ঘোষণা মন্ত্রণালয়ের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ (Primary Assistant Teacher Recruitment 2025)-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (District Primary Education Office) যোগদান করতে হবে। আজ (রোববার, ২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে (Primary Assistant Teacher Joining Date 2026 Announced)।

পরিচালক নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ
ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিক্রেট বোর্ড (বিসিবি)।

স্কুলে ভর্তির ডিজিটাল লটারি আজ, ঘরে বসে ফলাফল দেখবেন যেভাবে
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় এই লটারি প্রক্রিয়া শুরু হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা বাড়াতে মাউশির নোটিশ
সম্প্রতি দেশজুড়ে কয়েকটি বড় অগ্নিকাণ্ডের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল (রোববার, ১৯ অক্টোবর) মাউশির এক নোটিশের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।

জুলাই ঘোষণাপত্রের নীরব প্রতিবাদ জানাতে কক্সবাজার গিয়েছি: শোকজের জবাবে হাসনাত
জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজারে অবকাশযাপন করায় শোকজ করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহকে। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) নিজের ফেসবুক পেজে ওই শোকজের জবাব প্রকাশ করেছেন তিনি।

জুলাই অভ্যুত্থান দিবসে অবকাশযাপন: ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিলো এনসিপি
জুলাই অভ্যুত্থান দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে অবকাশযাপন করায় দলের শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার, ৬ আগস্ট) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে তাদের পৃথক নোটিশ পাঠানো হয়। দলের পক্ষে নোটিশ জারি করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

তদন্ত ছাড়া চাকরি থেকে অব্যাহতি: সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ (শনিবার, ২৪ মে) সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

থানা থেকে তিনজনকে ছাড়ানো: হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে তার দল। আজ বুধবার (২১ মে) সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এ নোটিশ তাকে পাঠানো হয়েছে।

১৭ ও ২৪ মে আদালত খোলা থাকবে: সুপ্রিম কোর্ট
আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগে বিচারকাজ চলবে। আজ (সোমবার, ১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে টনক নড়েছে আমদানিকারকদের। শুল্ক কর দিয়ে ইতোমধ্যে অনেকেই গাড়ি ডেলিভারি নিয়েছেন, অনেকে আবেদন করেছেন কাস্টম হাউজে। তালিকায় আছে, সাবেক এমপিদের আমদানি করা ৩০টি ল্যান্ডক্রুজারসহ ৯০টি গাড়ি, যা চলতি মাসের তৃতীয় সপ্তাহে উঠবে নিলামে।

অবৈধ অভিবাসন প্রশ্নে আরও কঠোর হলো যুক্তরাজ্য
ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসন প্রশ্নে আরও কঠোর হলো স্টারমার প্রশাসন। সম্প্রতি যুক্তরাজ্যজুড়ে চালানো অভিযানে আটক হয়েছেন বাংলাদেশিসহ অন্তত ৮৫ জন অবৈধ অভিবাসী। এতে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশি কমিউনিটিতেও।