
আমাকে নোবেল না দেয়াটা কমিটির জন্য ‘খুবই লজ্জাজনক’: ট্রাম্প
এবারও শান্তিতে নোবেল পুরস্কার চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এবার শান্তিতে আমাকে নোবেল না দেয়া হলে, সেটা নোবেল কমিটির জন্য খুবই লজ্জাজনক বিষয় হবে। আমি যা করেছি, তা আর কেউ করেননি। যে যুদ্ধগুলো নিষ্পত্তি করেছি সেগুলো ছিলো বড় বড় যুদ্ধ।’

কীভাবে শুরু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি নোবেল পুরস্কার (Nobel Prize)। বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু কীভাবে শুরু হলো এই মর্যাদাপূর্ণ পুরস্কার, কে এটি চালু করেছিলেন এবং কোন বিশেষ প্রক্রিয়ায় বেছে নেওয়া হয় বিজয়ীদের (History and Selection Process of Nobel Prize)?

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তের পথ দেখিয়ে পদার্থবিদ্যার নোবেল
এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের মহাসচিব তাকে ফোন করে এ সম্মাননার কথা জানান।

যেহেতু নোবেল শান্তি পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নরওয়েকে চিঠিতে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে পাঠানো এক চিঠিতে গ্রিনল্যান্ড নিয়ে তার দাবির সঙ্গে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন। ব্লুমবার্গের হাতে পাওয়া ওই চিঠিতে ট্রাম্প লেখেন, ৮টি যুদ্ধ বন্ধ করার পরও নোবেল শান্তি পুরস্কার না দেয়ায় তিনি আর শুধু শান্তির কথাই ভাবতে বাধ্য নন। শান্তি সব সময়ই প্রাধান্য পাবে, তবে এখন যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো ও সঠিক, সেটিও ভাবতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পকে নোবেল পদক উপহার মাচাদোর
হোয়াইট হাউজে একান্ত বৈঠকের সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। এটিকে পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প।

ঝুঁকি থাকলেও ভেনেজুয়েলায় ফিরে যাবেন মাচাদো
ঝুঁকি থাকলেও নরওয়ে থেকে ভেনেজুয়েলায় ফিরে যাবেন নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এছাড়া সাক্ষাৎকারে বর্ণনা করেন দীর্ঘ ১৬ মাস আত্নগোপনে থাকাকালীন তার তিক্ত অভিজ্ঞতার কথা। এদিকে অসলোতে দীর্ঘদিন পর মাচাদোর সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তার ভক্ত- সমর্থকরা।

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭)। পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ এ মনোনয়ন পেয়েছেন তিনি।

চিকিৎসাবিদ্যায় যৌথভাবে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
মানবশরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গবেষণার জন্য এ বছর চিকিৎসাবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই. ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি। বাংলাদেশ সময় আজ (সোমবার, ৬ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোমে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি সম্পন্ন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তিচুক্তিতে সই করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। হোয়াইট হাউজে চুক্তি সইয়ের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান।

উবার চালককে মারধর, মধ্যরাতে থানায় নোবেল
আবারও আলোচনায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে গতকাল (শনিবার, ১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। অভিযোগ করা হয়, তিনি একজন উবার চালককে মারধর করেছেন। মিরপুর মডেল থানায় প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়।

নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার
গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। গতকাল সোমবার (১৯ মে) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার, ২০ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।