
কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঈদুল ফিতর উপলক্ষ্যে কর্মস্থলে ফেরা যাত্রীরা যাতে নিরাপদে ঢাকায় যেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বিকালে তিনি ভোলার বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পটুয়াখালী লঞ্চঘাটে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কম ভাড়ায় সন্তোষ
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য ছিল ঈদযাত্রা নিরাপদ করা। তবে নৌযাত্রায় সবাই খুশি। পটুয়াখালী থেকে সদরঘাট পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় লঞ্চমালিকেরা প্রায় ১০ শতাংশ কম ভাড়া নিচ্ছেন, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক।

সদরঘাটে ঈদযাত্রায় বড় অনিয়ম নেই: নৌ প্রতিমন্ত্রী
এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো অনিয়ম সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘটেনি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। জানান, বুধবারের দুর্ঘটনায় নিহতের পরিবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

লঞ্চের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদকে কেন্দ্র করে লঞ্চে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নিয়ম মেনেই সব লঞ্চ সদরঘাট ছেড়ে যাচ্ছে। গতকাল (বুধবার, ১৮ মার্চ) নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বিকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
আসন্ন ঈদকে সামনে রেখে মানুষের নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। আজ (বুধবার, ১১ মার্চ) বিকেলে মানিকগঞ্জের আরিচা, পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করে পাটুরিয়া ঘাটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঈদে বাড়বে ফেরি ও লঞ্চ: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঈদ উপলক্ষে ফেরি ও বিশেষ লঞ্চ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় যাত্রীদের হয়রানি করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

নাবিকদের দেশে ফিরতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে: প্রতিমন্ত্রী
এক মাস পর সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া নাবিকদের উদ্ধার করা হয়েছে। তাদের দেশে ফিরতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন নৌ পরবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শিগগিরই বাংলাদেশে আসবে ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দল: রাজা ওয়াংচুক
কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্থানীয় ও আঞ্চলিক চাহিদা বিবেচনায় নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নাময়িগেল ওয়াংচুক। বিনিয়োগের তথ্য উপাত্ত সংগ্রহে শিগগিরই একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলেও জানিয়েছেন তিনি।