কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

যাত্রীদের সঙ্গে কথা বলছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
এখন জনপদে
0

ঈদুল ফিতর উপলক্ষ্যে কর্মস্থলে ফেরা যাত্রীরা যাতে নিরাপদে ঢাকায় যেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বিকালে তিনি ভোলার বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঈদযাত্রায় জাহাজগুলো যাতে সঠিক সময়ে যাতায়াত করে এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে সেটি মনিটরিং করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত সব কিছু ঠিক রয়েছে। কোথাও কোন সমস্যা নেই।’

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ‘আমরা চাই ফিরতি যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হোক। কারণ ঈদে বিপুল সংখ্যক যাত্রীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করার দায়িত্ব নৌ পরিবহন মন্ত্রণালয়ের, আমরা সে দায়িত্ব যথাযথভাবে পালন করছি।’ এসময় প্রতিমন্ত্রী ভোলার ইলিশা লঞ্চঘাট ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।

এএইচ