
নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উদযাপিত
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’। আজ (সোমবার, ২২ জুন) দিবসটি উপলক্ষ্যে ‘বাংলাদেশ নৌবাহিনী জাহাজ-বানৌজা, ঢাকা’র মাল্টিপারপাস হলে এক সেমিনারের আয়োজন করা হয়।

তেল ও গ্যাস অনুসন্ধান-উত্তোলনে কাজ করবে সরকার: নৌ পরিবহনমন্ত্রী
আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পাওয়া বাংলাদেশে সমুদ্র সীমায় বিগত সরকার সুফল বয়ে আনতে পারেনি। তবে এ সরকার তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য কাজ করবে বলে জানিয়েছেন করেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় ৬১ নবীন নৌ-কর্মকর্তাদের শপথ অনুষ্ঠিত
মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।

ওমানে তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলা, ৩ ভারতীয়র প্রাণহানি
ওমান উপকূলে ইরান-সংশ্লিষ্ট একটি তেলের ট্যাঙ্কারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গত ১৩ এপ্রিল ইরানের ওপর মার্কিন অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো প্রাণহানির ঘটনা ঘটলো। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) ভারতীয় কর্তৃপক্ষ এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১০ হাজার টনের যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিলেন কিম জং উন
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফরের আগে নিজ দেশের নৌবাহিনীকে ১০ হাজার টনের একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) নির্মাণ এবং পানির নিচে ব্যবহারের জন্য গোপন অস্ত্র উদ্ভাবনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ যুক্ত হলো নৌবহরে
বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডাব্লিউ) কর্তৃক নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ যুক্ত নৌবহরে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আগুন; নিয়ন্ত্রণের চেষ্টায় নৌবাহিনী-কোস্টগার্ড-বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশি অয়েল ট্যাংকার এম.টি মেঘনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস হলো দুটি মার্কিন যুদ্ধবিমান। ধ্বংস হওয়া ই-এ-এইটটিন-জি মডেলের যুদ্ধবিমান দুটি মার্কিন নৌবাহিনীর। যার মূল্য প্রায় ৭ কোটি ডলার। আইডাহোতে মাউন্টেন হোম এয়ার ফোর্সের বেজে এয়ার শো চলাকালে এ ঘটনা ঘটে। তবে বিমান থেকে নিরাপদে বের হয়ে এসেছে ৪ পাইলট।

মিয়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩
মিয়ানমারের পাচারকালে বঙ্গোপসাগর থেকে তিনটি ফিশিং বোটসহ ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় ৩৩ জনকে আটক করা হয়।

মোংলায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবক; উদ্ধারে ফায়ার সার্ভিস-কোস্টগার্ড-নৌবাহিনী
বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে হোসেন মোড়ল (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকাল সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবারঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্য ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছে।

কক্সবাজারের সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, পুনরুদ্ধার খাস জমি
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া পূর্ব ও পশ্চিম প্যারাবন এলাকায় যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অবৈধভাবে গড়ে ওঠা ২০ থেকে ২৫টি ছোট, মাঝারি ও বড় আকারের স্থাপনা উচ্ছেদ করে খাস জমি পুনরুদ্ধার করা হয়েছে অভিযানে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অংশ নেবে ফরাসি রণতরি
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের অংশ হিসেবে ফরাসি বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গোল’ লোহিত সাগর ও এডেন উপসাগরের দিকে রওনা হয়েছে। ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রণতরি বহরটি গত বুধবার সুয়েজ খাল অতিক্রম করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।