বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান

বরিশালের বিভিন্ন নদ-নদীতে নৌবাহিনীর অভিযান
এখন জনপদে
0

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকার বিভিন্ন নদিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে এ পর্যন্ত ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ৭৪টি জাল জব্দ করেছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।

গত ৮ অক্টোবর শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

সেনাবাহিনী জানায়, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

এফএস