ফিরতি ঈদযাত্রায় ২৮ মার্চ পর্যন্ত সর্বোচ্চ মনোযোগ: নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, এখন মূল লক্ষ্য হলো আগামী ২৭ ও ২৮ মার্চ পর্যন্ত যারা ঈদে ঘরমুখী ছিলেন, তাদের নিরাপদে, স্বস্তিতে ও আনন্দমুখর পরিবেশে ঢাকায় বা গন্তব্যে ফিরিয়ে নেয়া। ২৮ মার্চ পর্যন্ত সর্বোচ্চ মনোযোগ থাকবে ফিরতি ঈদযাত্রার দিকে। আজ (সোমবার, ২৩ মার্চ) বরিশালে এ কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।