জৌলুস হারাচ্ছে দক্ষিণাঞ্চলের বিলাসবহুল লঞ্চ, ৪ বছরে বন্ধ ১৪ রুট
জৌলুস হারিয়ে দক্ষিণাঞ্চলের ২২ জেলার বিলাসবহুল লঞ্চগুলো ভুগছে চরম যাত্রী সংকটে। গেল ৪ বছরে বন্ধ হয়েছে ১৪টি রুট। স্ক্র্যাপ করে কেজি দরে বিক্রি হয়েছে প্রায় ৩২টি লঞ্চ। কাজ হারিয়েছে শতশত নৌশ্রমিক। মালিকদের অভিযোগ, যাত্রী সংকট আর তেলের দর বৃদ্ধিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, সড়কপথের পাশাপাশি নৌপথকেও সচল রাখতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।