ন্যাটো
রাশিয়া–ন্যাটো উত্তেজনা: মস্কোর তৎপরতা মোকাবিলায় নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা ইইউর

রাশিয়া–ন্যাটো উত্তেজনা: মস্কোর তৎপরতা মোকাবিলায় নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা ইইউর

ন্যাটোর আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ বৃদ্ধির প্রেক্ষাপটে রাশিয়া ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন সামরিক জোটটির মহাসচিব মার্ক রুটে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জার্মানি-রাশিয়া সংকট: ড্রোন হামলায় মস্কোর জড়িত থাকার প্রমাণ পেয়েছে বার্লিন

জার্মানি-রাশিয়া সংকট: ড্রোন হামলায় মস্কোর জড়িত থাকার প্রমাণ পেয়েছে বার্লিন

গত মাসে লিপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া দায়ী বলে জানিয়েছে জার্মানি। বার্তা সংস্থা এএফপির বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুতিন ন্যাটো অঞ্চলে হামলা করবেন না—ট্রাম্প

পুতিন ন্যাটো অঞ্চলে হামলা করবেন না—ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালাবেন না। পুতিনের সঙ্গে ‘ভালো আলোচনার’ পর বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আনাদোলুর প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে মাসে ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমা কর্মকর্তাদের

ইউক্রেনে মাসে ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমা কর্মকর্তাদের

ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে যে পরিমাণ নতুন সেনা নিয়োগ করতে পারছে রাশিয়া, তার চেয়ে গড়ে প্রায় ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে দেশটি। পশ্চিমা কর্মকর্তাদের এক সামরিক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুইডেনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন হবে ফিনল্যান্ডে

সুইডেনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন হবে ফিনল্যান্ডে

সীমান্ত নজরদারি ও ভূখণ্ড সুরক্ষায় ফিনল্যান্ডে গ্রিপেন যুদ্ধবিমান ও করভেট যুদ্ধজাহাজ মোতায়েন করবে সুইডেন। চলতি বছরের শেষ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে শুক্রবার জানিয়েছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী।

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন; ‘আগুনের সঙ্গে খেলছে’ বললো রাশিয়া

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন; ‘আগুনের সঙ্গে খেলছে’ বললো রাশিয়া

ইউক্রেনকে নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেয়ায় ব্রিটেনের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো হুমকি দিয়ে বলেছে, এর জবাবে তারা ইউক্রেনের ভেতরে ও বাইরে যেকোনো ব্রিটিশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর মধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মস্কো সফর করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে হামলা না চালাতে ক্রেমলিনকে সতর্ক করেছেন বলে খবর এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অ্যাপেক সম্মেলনে পুতিন-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা; ন্যাটোকে সতর্ক করলেন ল্যাভরভ

অ্যাপেক সম্মেলনে পুতিন-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা; ন্যাটোকে সতর্ক করলেন ল্যাভরভ

আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিলে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ গতকাল আজ (রোববার, ২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার নীতি থেকে তারা নিজেদের দূরে সরিয়ে রাখতে পারবে না। মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ ‘শ্যাডো ফ্লিটে’ ইউরোপের নজর, কঠোর জবাবের ঘোষণা পুতিনের

রুশ ‘শ্যাডো ফ্লিটে’ ইউরোপের নজর, কঠোর জবাবের ঘোষণা পুতিনের

ইউরোপীয় দেশগুলো যদি রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করে, তবে রাশিয়াও একইভাবে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ (বুধবার, ১২ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুলগেরিয়া ও জার্মানিতে রহস্যময় ড্রোন; রাশিয়ার সম্পৃক্ততার আশঙ্কা

বুলগেরিয়া ও জার্মানিতে রহস্যময় ড্রোন; রাশিয়ার সম্পৃক্ততার আশঙ্কা

ইউরোপে পরিচয় শনাক্ত করা যায়নি এমন ড্রোনের অনুপ্রবেশ বাড়ছে। এরই ধারাবাহিকতায় এবার বুলগেরিয়ার ট্রান্স-বলকান গ্যাস পাইপলাইনের কাছে একটি ড্রোন বিস্ফোরিত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই অঞ্চলজুড়ে উত্তেজনা যখন চরমে, তখনই এসব ঘটনা ঘটলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা জোরদার ডেনমার্কের, যুক্ত হচ্ছেন নারী সদস্যরাও

রুশ হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা জোরদার ডেনমার্কের, যুক্ত হচ্ছেন নারী সদস্যরাও

আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ডেনমার্কে নতুন করে বর্ধিত মেয়াদের বাধ্যতামূলক সামরিক সেবা (কনস্ক্রিপশন) শুরু হয়েছে। সোমবার দেশটির প্রায় ১ হাজার ৬০০ তরুণ নতুন এই নিয়মে ১১ মাসের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ডেনমার্ক এই পদক্ষেপ নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ হামলার শঙ্কা; বাল্টিক অবকাঠামোতে সতর্কতা

রুশ হামলার শঙ্কা; বাল্টিক অবকাঠামোতে সতর্কতা

বাল্টিক অঞ্চল ও পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সীমিত পরিসরে সামরিক বা হাইব্রিড হামলার পরিকল্পনা করছে রাশিয়া। আজ (বুধবার, ১৪ জুলাই) গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এমন সতর্কবার্তা দিয়েছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ন্যাটোকে ‘যুদ্ধের সংস্থা’ বললো উত্তর কোরিয়া; পরমাণু শক্তি বৃদ্ধির ঘোষণা

ন্যাটোকে ‘যুদ্ধের সংস্থা’ বললো উত্তর কোরিয়া; পরমাণু শক্তি বৃদ্ধির ঘোষণা

ন্যাটো সম্মেলনের পর সামরিক জোট শক্তিশালী করা এবং অস্ত্র প্রতিযোগিতা বাড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যাটোর এই তৎপরতা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বরাত দিতে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।