ইরান ও হরমুজ প্রণালি ইস্যুই এখন ন্যাটোর মূল আলোচনার বিষয়: মার্ক রুটে

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে
বিদেশে এখন
0

সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে ‘অত্যন্ত আশাবাদী’ হলেও ইরান ও হরমুজ প্রণালি পরিস্থিতি বর্তমানে জোটের আলোচনায় প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব মার্ক রুটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মন্টিনিগ্রোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘স্বল্প মেয়াদে জোটের প্রধান আলোচনার বিষয় হলো ইরান সংকট। বিশেষ করে হরমুজ প্রণালিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় মিত্ররা কীভাবে সহযোগিতা করতে পারে, সেটিই এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

মার্ক রুটে আরও জানান, ইউরোপের মিত্র দেশ ও কানাডা তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ন্যাটোর দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।

এএম