সাফে ব্যর্থতা: বিদেশি কোচ নয়, ঘরোয়া অবকাঠামোর উন্নতিতেই জোর সাবেকদের
সাফে ব্যর্থতার জন্য কি চাকরি হারাচ্ছেন জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি? এমনই প্রশ্ন ঘুরছে ফুটবলাঙ্গনে। তবে বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম জানালেন, ন্যাশনাল টিমস কমিটির বৈঠকের পরই জানা যাবে যুক্তরাষ্ট্রের এ কোচের ভবিষ্যৎ। তবে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে এখনই পরিকল্পনা শুরুর কথা জানিয়েছে বাফুফে। অবশ্য সাবেকরা মনে করেন, বিদেশি কোচ কিংবা ফুটবলাররা দেশকে সাফল্য এনে দিতে পারবেন না, যদি না মানোন্নয়ন হয় ঘরোয়া অবকাঠামোর।