নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জোট সরকারের আভাস
নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে না হতেই ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি এবং বিরোধী লেবার পার্টি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একেক সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিকল্প জোট সরকারের ব্যাপারেও ভাবতে হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বীদের।