নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জোট সরকারের আভাস

দুই ক্রিসের লড়াই
বিদেশে এখন
0

নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে না হতেই ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি এবং বিরোধী লেবার পার্টি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একেক সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিকল্প জোট সরকারের ব্যাপারেও ভাবতে হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বীদের।

স্থানীয় সময় আজ (শনিবার, ৭ নভেম্বর) রাত ১০টার মধ্যে ৫০ শতাংশ ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

আশাবাদী হলেও ন্যাশনাল পার্টির নেতা ও বিদায়ী প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানেন, ক্ষমতায় টিকে থাকার লড়াইটা সহজ হচ্ছে না। বিপরীতে আগামী ৩ বছরের জন্য সরকার গঠনের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী মধ্য-বামপন্থী লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স।

সবশেষ জরিপগুলোতে খুব সামান্য ব্যবধানে হলেও এগিয়ে লেবার পার্টি। ভোটারদের মূল উদ্বেগ জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে।

জেআর