
মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল আশুলিয়া, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। আজ (সোমবার, ২ নভেম্বর) সকালে নরসিংহপুর এলাকায় বিক্ষোভে নামেন তৈরি পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শ্রমিক আন্দোলনে দিনভর উত্তপ্ত শিল্পনগরী গাজীপুর, কারখানা বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক বিক্ষোভে দিনভর উত্তপ্ত ছিল শিল্পনগরী গাজীপুর। আজ (রোববার, ১ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন পোশাক কারখানার শ্রমিকেরা।

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে পাঁচ সদস্যের নতুন মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ (রোববার, ১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ মজুরি বোর্ড গঠনের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী (Minimum wage board formed for RMG garment workers 2026)।

ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা, এনসিপির ৩৬ দফার ইশতেহার ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণসহ ৩৬ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে এ ইশতেহার ঘোষণা করা হয়।

মালয়েশিয়ায় বেড়েছে শ্রমিকদের ন্যূনতম মজুরি, না মানলে জরিমানা
২০২৫ সালের ৪২১ বিলিয়ন রিঙ্গিতের বাজেট ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাজেটে জীবনযাত্রার ব্যয় কমানো ও ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়াও বিদেশি কর্মী নির্ভরশীলতা কমাতেও নেয়া হয়েছে উদ্যোগ।

‘যথাসময়ে প্রাপ্য মজুরি না পাওয়ার বিষয়টি দুঃখজনক’
শ্রমিকদের প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। আজ ( মঙ্গলবার, ৪ জুন) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা প্রস্তাব
চামড়া শিল্পের শ্রমিকদের খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনা করে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তবে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত এই মজুরি দেয়া সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন। আর বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড বলছে, দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ন্যূনতম মজুরি ঠিক করবে সরকার।