
বিসিবিতে পদত্যাগের হিড়িক: এক দিনে সরে দাঁড়ালেন ৪ পরিচালক
পদত্যাগ করেছেন বিসিবির আরও তিনজন পরিচালক। গতকাল (শনিবার, ৪ এপ্রিল) বোর্ড সভা চলাকালেই পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান পরিচালক ফাইয়াজুর রহমান মিতু। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে একই পথে হাঁটলেন শানিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম।

বিসিবি পরিচালক ফাইয়াজুর রহমানের পদত্যাগ
পদত্যাগ করেছেন বিসিবির আরও এক পরিচালক। বোর্ড সভা চলাকালেই পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান পরিচালক ফাইয়াজুর রহমান মিতু। এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে শাহিনের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন পদত্যাগ করেছেন। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ
পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। গতকাল ( সোমবার, ৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপি সভাপতির পদ থেকে প্রতিমন্ত্রী শাহে আলমের পদত্যাগ
প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। দলীয় সূত্র বলছে, বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির স্থায়ী পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত স্পিকার
বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) স্পিকার হিসেবে তার প্রথম অধিবেশনের বক্তব্যে তিনি জানান নিরপেক্ষতার খাতিরে স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন সাইমুম রেজা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। আজ (সোমবার, ৯ মার্চ) চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দের পদত্যাগ
পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। তার পদত্যাগের পরেই অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে।

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
সচিবালয় এসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন দুর্নীতি যেমন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) দুপুরের পর তারা পদত্যাগপত্র জমা দেন।

সোনালী ব্যাংক ও সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন।

আইজিপি বদলের পরদিনই সরে দাঁড়ালেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পুলিশ প্রশাসনে চলমান রদবদলের মধ্যেই পদত্যাগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া শাখার প্রধান তালেবুর রহমান।

পদত্যাগ করলেন ঢাবি ভিসি
দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান। অবশেষে আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে।