পররাষ্ট্রমন্ত্রী-আব্বাস-আরাগচি
ফের যুদ্ধ জয়ের দাবি ট্রাম্পের; নতুন ক্ষেপণাস্ত্রের হুমকি ইরানের

ফের যুদ্ধ জয়ের দাবি ট্রাম্পের; নতুন ক্ষেপণাস্ত্রের হুমকি ইরানের

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ জয়ের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কবে নাগাদ এই যুদ্ধ শেষ হবে সেটিই এখন বড় প্রশ্ন বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর যুদ্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতার পেছনে মার্কো রুবিওকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন অনুষ্ঠানে ভবিষ্যৎ যুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান।