ফিলিপাইনে প্রশিক্ষণের সময় দুটি সামরিক বিমানের সংঘর্ষ, চার পাইলট নিহত
ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চারজন পাইলট নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর ) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে বলে আজ (শনিবার, ২৪ অক্টোবর ) জানিয়েছে দেশটির বিমানবাহিনী। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।