শেরপুরে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৮০
শেরপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।