
সাক্ষাৎকার না দিয়ে এখন টিভিসহ দুই সাংবাদিককে জিডির ‘হুমকি’ থানার ওসির
পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে সাক্ষাৎকার নিতে গিয়ে দুই টেলিভিশন সাংবাদিককে সাধারণ ডায়েরি (জিডি) করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এই ঘটনা ঘটে।

পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ সরকারের; উপকৃত হবেন প্রায় ৭ কোটি মানুষ
শুষ্ক মৌসুমে পানির সংকট, কৃষিতে সেচের অভাব আর নদীর নাব্যতা হারানোর সমস্যা দীর্ঘদিনের চিত্র। এসব সংকট কাটাতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। পুরো প্রকল্পে খরচ হতে পারে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা। সরকারের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকৃত হবেন প্রায় ৭ কোটি মানুষ।

পাবনায় ৭টি ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা
পাবনার ৭টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩টি ইটভাটা ধংস করেছে পরিবেশ অধিদপ্তর।

পাবনায় জোড়া খুনের মামলায় গ্রেপ্তার ১
পাবনার আতাইকুলায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এজাহারনামীয় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ (রোববার, ১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পাবনা মানসিক হাসপাতালে অভিযান; চার দালালকে কারাদণ্ড
পাবনা মানসিক হাসপাতালে এনএসআইয়ের মোবাইল কোর্টের অভিযানে চার দালালকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে।

পাবনার বজ্রপাতে নিহত ৬ জন একসঙ্গে চিরনিদ্রায় শায়িত
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ৬ শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত ছয়জনকেই একই গোরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়েছে।

পাবনায় হাটের ইজারা নিয়ে গুলাগুলি; ইজারাদারসহ নিহত ২
পাবনার পুস্পপাড়া হাটের ইজারা নিয়ে গুলাগুলিতে হাটের ইউনিয়ন বিএনপি নেতা ও ইজারাদারসহ দুইজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুস্পপাড়া হাট এলাকায় এই ঘটনা ঘটে।

ঈশ্বরদীতে থামছে না অবৈধ বালু উত্তোলন; স্কুল ঘেঁষে চলছে বালুর কারবার
পাবনার ঈশ্বরদীতে বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। অভিযোগ রয়েছে, কোনো প্রকার ইজারা না নিয়ে স্কুল ঘেঁষে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। সম্প্রতি বালুমহাল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও আগ্নেয়াস্ত্রের মহড়া নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে।

দুদকের অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের দায়ের করা অর্থ আত্মসাৎ এর একটি মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের আরও এক চালান
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

পাবনায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি; খোয়ালো ল্যাপটপ-টাকাসহ গুরুত্বপূর্ণ নথি
পাবনার জালালপুরের মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ২৫ অক্টোবর) রাতে এই চুরির ঘটনা ঘটেছে।

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৬ অক্টোবর) সকালে দিকে ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া একটি খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।