চীন সফরে পুতিনের পারমাণবিক ব্রিফকেস দেখালো রুশ রাষ্ট্রীয় টেলিভিশন
চীনে এপেক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন সহযোগীর হাতে থাকা পারমাণবিক ব্রিফকেসের দৃশ্য সম্প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ক্রেমলিন-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল রাশিয়া-১-এর এক সংবাদদাতা বৈঠকে যাওয়ার পথে উর্দি পরা এক রুশ নৌবাহিনীর কর্মকর্তার কাছে জানতে চান, তার হাতে থাকা সুটকেসটি কি সেই পারমাণবিক ব্রিফকেস, যা দিয়ে পারমাণবিক হামলার নির্দেশ দেয়া যায়? জবাবে ওই নৌ কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ।’ ভিডিও ক্লিপটি এরইমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।