পার্বত্য-চট্টগ্রাম
পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা

পার্বত্য চট্টগ্রামের অধিবাসী ও স্থানীয় জনগণের জন্য মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (রোববার, ১৫ নভেম্বর) এ কার্যক্রম শেষ হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বিষয়ে জানানো হয়।

জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়াতে সংসদীয় কমিটির সুপারিশ

জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়াতে সংসদীয় কমিটির সুপারিশ

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পাড়াকর্মীদের হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সাজেক সড়কে পাল্টা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির

সাজেক সড়কে পাল্টা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির

চলমান অবরোধের মধ্যেই সাজেক সড়ক সচল ও পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে দ্বিতীয় দফায় আগামী বুধবার (৪ নভেম্বর) ও বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন করে সাজেক সড়কে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। ৫ দফা দাবিতে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই পাহাড়ি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যেই পাল্টা অবরোধ ডাকলো এই সংগঠন।

শনিবার রাঙামাটি-খাগড়াছড়ির সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধের ডাক

শনিবার রাঙামাটি-খাগড়াছড়ির সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধের ডাক

সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ তুলে এবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ নিয়ন্ত্রিত আরেক পাহাড়ি সংগঠন ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা চলবে এ অবরোধ কর্মসূচি।

পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দলমত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শ্রদ্ধা নিবেদন করছেন। এসময় তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাঘাইছড়ির পাহাড়ে আগর চাষ; আতরের ঘ্রাণে বাড়ছে রপ্তানি

বাঘাইছড়ির পাহাড়ে আগর চাষ; আতরের ঘ্রাণে বাড়ছে রপ্তানি

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ের পতিত জমিতে বাড়ছে আগর গাছের বাণিজ্যিক চাষাবাদ। যা থেকে তৈরি হয় সুগন্ধি আতর। উৎপাদিত এই সুগন্ধি পণ্য দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। নিয়মিত রপ্তানি হচ্ছে ইউরোপ, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণ ও পুঁজির সংকট নিরসন হলে পার্বত্য অঞ্চলের লাভজনক অর্থকরী শিল্পে পরিণত হতে পারে খাতটি।

পার্বত্য চট্টগ্রামে কমন ফরেস্ট এলাকা চিহ্নিত না করায় বনবিভাগ লাভবান হচ্ছে না: দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামে কমন ফরেস্ট এলাকা চিহ্নিত না করায় বনবিভাগ লাভবান হচ্ছে না: দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামে কমন ফরেস্ট ও ডিফরেস্ট এলাকা চিহ্নিত না করায় সরকার ও বনবিভাগ লাভবান হচ্ছে না বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত মেলায় তিনি একথা বলেন।

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দুর্গত মানুষের যেকোনো প্রয়োজনে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বসতঘর, ফসলি জমি, মাছের ঘের ও গবাদিপশুর ক্ষয়ক্ষতির বিষয়েও পুনর্বাসনমূলক সহায়তা দেয়া হবে।

পার্বত্য চট্টগ্রামে বন্যা-পাহাড়ধস: সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা কার্যক্রম চলছে

পার্বত্য চট্টগ্রামে বন্যা-পাহাড়ধস: সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা কার্যক্রম চলছে

পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।

পার্বত্য জেলা পরিষদে সদস্য, নিয়োগে কোটা ও বাজেটে বরাদ্দ চায় বড়ুয়া সংগঠন

পার্বত্য জেলা পরিষদে সদস্য, নিয়োগে কোটা ও বাজেটে বরাদ্দ চায় বড়ুয়া সংগঠন

জাতীয় সংসদের উচ্চ কক্ষে সংরক্ষিত সদস্য, আঞ্চলিক পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, নিয়োগে কোটা ও পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বরাদ্দ রাখাসহ ৮ দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদায় করে ছাড়বো: ঊষাতন তালুকদার

পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদায় করে ছাড়বো: ঊষাতন তালুকদার

পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদায় করে ছাড়ার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ঊষাতন তালুকদার। গতকাল (বুধবার, ২০ মে) দুপুরে রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।