
৩০০ দিনের বেশি সমুদ্রে থেকে দেশে ফিরছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
টানা ৩০০ দিনের বেশি সময় সমুদ্রে কাটিয়ে অবশেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার পর রেকর্ড গড়া এই অভিযান শেষ করে এটি যুক্তরাষ্ট্রে ফিরছে বলে গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ কোনো ‘চোরাবালি’ নয়, দাবি হেগসেথের; মার্কিন ব্যয় ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধকে ‘চোরাবালি’ বা দীর্ঘমেয়াদি কোনো জটিল সংকট হিসেবে মানতে নারাজ মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি পিট হেগসেথ। পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে অন্তত ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার। এই অভিযানের সমালোচনাকারীদের ইরানের চেয়েও বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন আইনপ্রণেতাদের জেরার মুখে পড়ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ (বুধবার, ২৯ এপ্রিল) ইরান যুদ্ধ নিয়ে আইনপ্রণেতাদের কঠোর প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন। যুদ্ধ শুরুর পর কংগ্রেসের সামনে এটিই হবে তার প্রথম সাক্ষ্যদান। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তড়িঘড়ি চুক্তিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র; নজর এখন ইরানের নতুন প্রস্তাবের দিকে
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো ধরনের তড়িঘড়ি বা তাড়াহুড়ো করতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহে ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার এটি স্পষ্ট করা হয়েছে যে, সংঘাত দ্রুত শেষ করার জন্য তারা কোনো চাপ অনুভব করছে না। রয়টার্স ও ফক্স নিউজের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে পাকিস্তানের কাছে ‘দাবি ও আপত্তি’ জানালো ইরান
যুক্তরাষ্ট্রের দেয়া বিভিন্ন প্রস্তাবের বিষয়ে তেহরানের সুনির্দিষ্ট দাবি এবং আপত্তিগুলো পাকিস্তানের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইসলামাবাদে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তিনি এই বার্তা পৌঁছে দেন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপ-এশিয়া বেশি নির্ভরশীল: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই লড়াই কেবল আমেরিকার একার হওয়া উচিত নয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধের মধ্যেই মার্কিন প্রশাসনে রদবদল, নৌবাহিনীর সচিব বরখাস্ত
যুদ্ধকালীন সময়ে মার্কিন প্রশাসনে আরেকটি বড় রদবদল। হঠাৎ করেই বরখাস্ত হলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব জন ফেলান। কয়েক সপ্তাহ আগেই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জেনারেল র্যান্ডি জর্জসহ সেনাবাহিনীর আরও দু’জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেন।

যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠানো হবে না বলে চীনের আশ্বাস—পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইসরাইল-ইরানের যুদ্ধবিরতির বিষয়ে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে যে যুদ্ধবিরতির সময় ইরানে কোনো অস্ত্র পাঠানো হবে না।

চুক্তি রাজি না হলে ফের সামরিক অভিযানের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ
ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ কথা বলেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত; প্রশ্নের মুখে ট্রাম্প-হেগসেথের আকাশ আধিপত্যের দাবি
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যে অস্বস্তি আগে থেকেই ছিল, দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর তা আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) আরও একটি মার্কিন যুদ্ধবিমানও আঘাতপ্রাপ্ত হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে রাখার যে দাবি করেছিলেন নতুন করে তা প্রশ্নের মুখে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণী প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হচ্ছেন ক্রিস্টোফার ল্যানেভ
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাবেক জ্যেষ্ঠ সামরিক সহকারী এবং পরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে ওঠা জেনারেল ক্রিস্টোফার ল্যানেভ এখন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হতে যাচ্ছেন। জেনারেল র্যান্ডি জর্জকে আকস্মিকভাবে সরিয়ে দেয়ার পর এই পরিবর্তন আসছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ।

মার্কিন সেনাপ্রধান র্যান্ডি জর্জ বরখাস্ত
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।