পাকিস্তানের চেয়ে ৩২০ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শেষ করলো শ্রীলঙ্কা
পিন্ডি টেস্টে পাকিস্তানের চেয়ে ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ৫ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। আগের দিন ফিফটি করে অপরাজিত থাকা সৌদ শাকিল সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার থেকে ৭ রান দূরে আউট হন। অন্যপ্রান্তে থাকা গাজী গরি ২ রান জন্য ফিফটি পাননি। তবে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৫২ রান করেন আরাফাত মিনহাজ।