পিন্ডি টেস্টে পাকিস্তানের চেয়ে ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ৫ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। আগের দিন ফিফটি করে অপরাজিত থাকা সৌদ শাকিল সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার থেকে ৭ রান দূরে আউট হন। অন্যপ্রান্তে থাকা গাজী গরি ২ রান জন্য ফিফটি পাননি। তবে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৫২ রান করেন আরাফাত মিনহাজ।
সবমিলিয়ে ৫টি ফিফটির সাহায্যে ৯ উইকেটে ৪৩৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো ও দিলশান মধুশঙ্ক ৩টি করে উইকেট শিকার করেন।
এরপর ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৭ রানে সুরিয়াবান্দারার উইকেট হারায় শ্রীলঙ্কা। মাত্র ১ রান করে আউট হন দিনেশ চান্দিমাল। লাহিরু উদারা করেন ৪২ রান। তবে দিনের বাকি সময়টুকু কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা নিরাপদে পার করে দেন।