নেপালে হিমবাহ ধসে বন্যা, ক্ষতি কাটাতে দরকার ৪৭৮ কোটি ডলার
গত মাসে হিমবাহ ধসের জেরে সৃষ্ট ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নেপালের প্রায় ৪৭৮ কোটি ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেন, ‘পুনর্গঠনের জন্য আনুমানিক মোট ৪৭৮ কোটি ডলার প্রয়োজন হবে।’