বিদেশ সফরে মোদির একাধিক পুরস্কার অর্জনেও বাড়ছে না ভারতের ভাবমূর্তি
বিদেশ সফরে একাধিক পুরস্কার অর্জন মোদির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ালেও, বিশ্বমঞ্চে ভারতকে কূটনৈতিক ও অর্থনৈতিক কোনো ফায়দা দিচ্ছে না বলে অভিমত বিশ্লেষকদের। এছাড়াও, কূটনীতির প্রকৃত মঞ্চ থেকে পিছিয়ে পড়া মোদি পুরস্কারকে ঢাল বানিয়ে সফল রাষ্ট্রনায়কের কল্পকাহিনী তৈরি করছেন বলে সমালোচনাও করেছেন বিশ্লেষকরা। তবে মোদির দাবি, এসব স্বীকৃতি শুধু তাকে নয়; সম্মানিত করছে ভারতকেও।