
রাতে গল্প করে ফিরলো রুমে; সন্ধ্যায় মিললো ঝুলন্ত মরদেহ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রীনিবাসের তৃতীয় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোর চালক গ্রেপ্তার
রাজধানীর বারিধারায় ফুটপাতে উঠে পড়া গাড়ির চাপায় নির্মাণশ্রমিক নিহত হওয়ার ঘটনায় কিশোর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে ১৭ বছর বয়সি ওই কিশোরকে গুলশান ১২ নম্বর সড়কের বাসা থেকে গ্রেপ্তারের তথ্য দেন গুলশান থানার ওসি জাহেদ নূর।

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর গ্রেপ্তার
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জমি উদ্ধার অভিযানে ইট-পাটকেলে আহত ভেকু চালক, আটক ১
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আদালতের আদেশে জমির দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চালানোর সময় ভেকু লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। এতে ভেকুর কাচ ভেঙে চালক অজয় মন্ডল বুকে আঘাত পেয়ে আহত হয়েছেন। এ ঘটনায় শরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। তার বড় ভাই আশরাফুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা; স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন দেশ
দেশে উদ্বেগজনকভাবে বেড়েছে শিশু নিখোঁজের ঘটনা। চলতি মাসেই নিখোঁজ ৪৬ জন শিশুর মধ্যে খোঁজ মেলেনি ৩১ জনের। মৃত উদ্ধারের সংখ্যাও বড়। পুলিশের প্রতিবেদনের তথ্যও উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, শিশু নিখোঁজের পেছনে পারিবারিক ও সামাজিক কারণের পাশাপাশি জড়িত থাকতে পারে মাদক ও শিশুশ্রম চক্র ও ভিক্ষাবৃত্তির সিন্ডিকেট এমনকি পাচারচক্রও। এদিকে সময়ের সঙ্গে আহাজারি বাড়ছে সন্তান হারানোর পরিবারগুলোর। পুলিশি সহায়তা না পাওয়ার অভিযোগ বেশিরভাগের। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ডাটাবেস তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের।

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুন্তাসির সান বিন হাসান নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুরে ওয়ান শুটার ও গুলিসহ দু’জন আটক
দিনাজপুর শহরে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশিয় তৈরি একটি ওয়ান শুটার ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দু’জনকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

ঠাকুরগাঁওয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
ঠাকুরগাঁওয়ের ভূল্লী মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাবেদ আহমেদ পেশায় একজন সাবেক মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জাবেদ আত্মহত্যা করেছেন।

কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ১
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় চাইনা রানী বিশ্বাস নামের এক নারী নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।