পৌরসভা
উপজেলা-পৌরসভায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

উপজেলা-পৌরসভায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই। দ্রুত এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান ঈদ জামাতকে ঘিরে দিনাজপুরে প্রস্তুতি প্রায় শেষ

প্রধান ঈদ জামাতকে ঘিরে দিনাজপুরে প্রস্তুতি প্রায় শেষ

দেশের সর্ববৃহৎ ঈদগাঁ মাঠ হিসেবে পরিচিত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এই জামাত। জামাতকে ঘিরে মাঠ সংস্কার, কাতার নির্ধারণ, মাইক স্থাপনসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে শোকজ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে শোকজ

ঝালকাঠি পৌরসভার ২০২৪–২০২৫ অর্থবছরের আওতায় সাতটি খাল খনন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে পৌর কর্তৃপক্ষ।

ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরিদপুর পৌরসভার একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসি। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কটি নির্মাণের কাজ চলমান রয়েছে। সেখানে স্থানীয় এলাকাবাসি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে মর্মে অভিযোগ তুলে বিক্ষোভ করে কাজ বন্ধ করে দেয়।

৫৩ বছরেও নাগরিক সুবিধা বঞ্চিত নরসিংদী পৌরবাসী, খানাখন্দ ও জলাবদ্ধতায় দুর্ভোগ

৫৩ বছরেও নাগরিক সুবিধা বঞ্চিত নরসিংদী পৌরবাসী, খানাখন্দ ও জলাবদ্ধতায় দুর্ভোগ

৫৩ বছর পার হলেও পর্যাপ্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নরসিংদী পৌরসভার বাসিন্দারা। শহরের মূল সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলি সবখানেই খানাখন্দ। ড্রেনেজ ব্যবস্থার সুফল না থাকায় শুষ্ক মৌসুমেও দেখা দিচ্ছে জলাবদ্ধতা। পণ্য পরিবহণেও তৈরি হচ্ছে ভোগান্তি।

পঞ্চগড় পৌরবাসীর ভোগান্তি দূরে নওশাদ জমিরের উদ্যোগ

পঞ্চগড় পৌরবাসীর ভোগান্তি দূরে নওশাদ জমিরের উদ্যোগ

‘হামরা থাকি নদীর পাড়ত। কাহো হামার খোঁজ লেয় না। পৌরসভার বাতিলা জ্বলে না। আন্ধারত রহেচু। বুড়া মানসিলা আস্তা উঠিতে নাম্ভিতে পড়েছে। এলা ব্যারিস্টারের বেটা হামার বাড়ির সামনত একখান সোলার নাইট দিছে। খুব উপকার হইছে বা। এলা আশপাশ ফকফকা দেখা যাছে।’— স্থানীয় ভাষায় এভাবেই বলছিলেন পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার বাসিন্দা বৃদ্ধ ফাতেমা বেগম।

জামালপুরে শুষ্ক মৌসুমে পানির সংকট; ত্রুটি থাকায় বন্ধ পানি শোধনাগার

জামালপুরে শুষ্ক মৌসুমে পানির সংকট; ত্রুটি থাকায় বন্ধ পানি শোধনাগার

জামালপুরে প্রতি বছর শুষ্ক মৌসুমে দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। গভীর নলকূপে পর্যাপ্ত পানি না ওঠায় সেই চাহিদা মেটাতে জনস্বাস্থ্য অধিদপ্তরের স্থায়ী পরিকল্পনায় পৌরসভায় নির্মাণ করা হয় পানি শোধনাগার ও ট্যাংক। কিন্তু পৌর কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বহীনতায় আজও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। দীর্ঘ দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে দামি যন্ত্রাংশ। পৌর কর্তৃপক্ষ বলছে, পানি সরবরাহ লাইনে ত্রুটি থাকায় বন্ধ রয়েছে পানি শোধনাগার ও ট্যাংক।

মৃত্যু সনদ হওয়ার তিন দশক পর বাড়ি ফিরলেন ফেনীর মোবারক

মৃত্যু সনদ হওয়ার তিন দশক পর বাড়ি ফিরলেন ফেনীর মোবারক

কেটে গেছে জীবনের ৮৫ বছর। ৩৩ বছর ধরে নিখোঁজ। ফেনীর পরশুরামের মোবারক হোসেন ৩৩ বছর পর হঠাৎ বাড়ি ফিরলেন। তিন দশক পর হঠাৎ প্রিয়জনকে ফিরে পেয়ে স্বজনদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দ-আবেগ ও খুশির কান্না।

সাভার-আশুলিয়াকে সিটি করপোরেশন করার পরিকল্পনা; মিশ্র প্রতিক্রিয়া স্থানীয়দের

সাভার-আশুলিয়াকে সিটি করপোরেশন করার পরিকল্পনা; মিশ্র প্রতিক্রিয়া স্থানীয়দের

আধুনিক নগরায়ণের ধারাকে আরও সুসংগঠিত ও সেবামুখী করতে গঠন করা হচ্ছে সাভার-আশুলিয়া সিটি করপোরেশন। সরকারের এ সিদ্ধান্তে উন্নত নাগরিক সুবিধা ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে বাস্তবায়নে দেখা দিতে পারে কিছু কাঠামোগত চ্যালেঞ্জও।

বগুড়া পৌরসভা হচ্ছে সিটি করপোরেশন; ডিসেম্বরেই ঘোষণার সম্ভাবনা

বগুড়া পৌরসভা হচ্ছে সিটি করপোরেশন; ডিসেম্বরেই ঘোষণার সম্ভাবনা

বগুড়া পৌরসভা মহানগর হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিজয় দিবসের আগেই ঘোষণা হতে পারে বগুড়া সিটি করপোরেশন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম প্রায় শেষের পথে। শহর পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই ঘোষণা আসতে পারে বগুড়া মহানগরীর।

কুষ্টিয়ায় সরকারি জায়গা দখল-উচ্ছেদ নিয়ে ‘চোর পুলিশ খেলা’

কুষ্টিয়ায় সরকারি জায়গা দখল-উচ্ছেদ নিয়ে ‘চোর পুলিশ খেলা’

কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় সরকারি জায়গা দখল ও উচ্ছেদ নিয়ে চলছে যেন চোর–পুলিশ খেলা। পৌরসভার উচ্ছেদ অভিযানের মাত্র ৯ দিনের মাথায় ফের নতুন করে স্থাপনা নির্মাণ শুরু হয়েছে—যা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।

অতিরিক্ত বৃষ্টিতে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের পৌরবাসী

অতিরিক্ত বৃষ্টিতে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের পৌরবাসী

অতিরিক্ত বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা এলাকার বসতবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি ও ছাত্রাবাসেও প্রবেশ করেছে পানি। শহরের রাস্তাগুলোতে দেখা গেছে হাঁটুপানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।