একসঙ্গে ২০ শিক্ষকের পদত্যাগ; প্রশাসনিক শূন্যতায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন ঘটনায় প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ প্রায় ২০ শিক্ষক তাদের অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব থেকে একযোগে পদত্যাগ করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল যোগাযোগমাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।