
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: যেভাবে নির্ধারিত হবে জয়-পরাজয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নির্ভর করছে সামান্য কয়েকটি আসনের জয়-পরাজয়ের ওপর। আইনসভার উভয় কক্ষে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ব্যবধান এতটাই কম যে মাত্র চার আসনের হেরফেরেই ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: হাউস ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ২১ কোটি নিবন্ধিত ভোটার। এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি ব্যালটে নেই, তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে তার ওপরই নির্ভর করছে হোয়াইট হাউসে তার মেয়াদের বাকি দুই বছরের ক্ষমতার বিস্তার। দেশটির নতুন আইন প্রণয়ন ও কেন্দ্রীয় বাজেট বরাদ্দের চাবিকাঠি মূলত আইনসভার এই দুই কক্ষের হাতে।

যুদ্ধ ক্ষমতা কমানোর ভোট ‘অর্থহীন’; প্রতিনিধি পরিষদের ওপর চটেছেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে (ইউএস হাউস) পাস হওয়া প্রস্তাবকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বুধবার, ৩ জুন) এই প্রস্তাব পাসের ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এর পক্ষে ভোট দেয়া চার রিপাবলিকান সদস্যকে এক হাত নেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

মার্কিন রাজনীতিতে মধ্যবর্তী নির্বাচন ও অভিশংসন: কেন গুরুত্বপূর্ণ, কীভাবে কার্যকর
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচন (US Midterm Election) ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের (House of Representatives) ৪৩৫টি আসন, সিনেটের (Senate) ৩৫টি আসন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভোট হবে। নির্বাচনের এ প্রক্রিয়াটি হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দ্বিতীয় মেয়াদে তার রিপাবলিকান পার্টির (Republican Party) রাজনৈতিক অবস্থান পরিমাপের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে মতামত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্রাম্পকে ইমপিচের প্রস্তাব মার্কিন কংগ্রেসে বিপুল ভোটে প্রত্যাখ্যান
ইরানে সামরিক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে বাতিল হয়ে গেছে। টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রিনের উত্থাপিত ওই প্রস্তাব মঙ্গলবার হাউসে ৩৪৪-৭৯ ভোটে বাতিল ঘোষণা করা হয়।

নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন মাইক জনসন
অনেক নাটকীয়তার পর আবারো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান সমর্থক মাইক জনসন। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ নেয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল রিপাবলিকান শিবির।