প্রবাসী-কল্যাণ-ও-বৈদেশিক-কর্মসংস্থান-মন্ত্রণালয়

বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহ জাপানের কান্টো গ্রুপের
বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন এবং এখান থেকে উত্তীর্ণ চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছে জাপানের প্রতিষ্ঠান কান্টো গ্রুপ। আজ (বুধবার, ১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি এ প্রস্তাবনা উপস্থাপন করে।

দক্ষ নারীদের বিদেশে কর্মসংস্থান তৈরিতে কাজ করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী কর্মী তৈরি করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আরও বেশি উদ্যোগী হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।