
এজাজের চুক্তির মেয়াদ শেষ; ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে জোট ও দল মনোনীত ৪৭ প্রার্থী পেলেন নির্বাচনি প্রতীক
নারায়ণগঞ্জের পাঁচ আসনে বৈধ ৪৭ প্রার্থী পেয়েছেন নির্বাচনি প্রতীক। এ সময় প্রচারণায় নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

সিএনজি ও অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিলো সরকার
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ ও গ্রেপ্তারে আল্টিমেটাম
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। আজ (মঙ্গলবার, ২০ মে) বিকেলে ডিএনসিসি ভবনের সামনে মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেয়া হয়।

‘আইনি প্রক্রিয়ায় ঊর্ধ্বতনরা যে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই দক্ষিণ সিটি কাজ করবে’
ইশরাককে মেয়র পদে না বসানোর প্রতিবাদে বিক্ষোভ
আইনি প্রক্রিয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক শাজাহান মিয়া। আজ (রোববার, ১৮ মে) সকালে ফোনে এখন টিভিকে এ কথা জানান তিনি। এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক সেবাগুলোও আপাতত বন্ধ আছে বলে জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হলেন মো. শাহজাহান মিয়া। আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিজ দায়িত্বের অতিরিক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করবেন।

নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক বদিউজ্জামান দিদার হামলার শিকার
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সদস্য, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার রাজধানীর বনানী এলাকায় দুর্বৃত্তের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছেন। গতকাল (বুধবার, ১২ ফেব্রুয়ারি) বিকেলে অফিস থেকে ফেরার পথে এ হামলার শিকার হন।

চূড়ান্ত রায় পর্যন্ত 'নগদ' প্রশাসকের কার্যক্রমে হাইকোর্টের স্থিতাবস্থা
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান 'নগদ' এ বাংলাদেশ ব্যাংক নিয়োগ করা প্রশাসকের সব ধরনের কার্যক্রমের ওপর আবারও স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল (বুধবার, ১৫ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৩৮৫ কোটি টাকার দেনায় বরিশাল সিটি করপোরেশন
প্রায় ৩৮৫ কোটি টাকার দেনা নিয়ে বছরের পর বছর চলছে বরিশাল সিটি করপোরেশনের কার্যক্রম। দুর্নীতি ও অনিয়মে দেনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। করপোরেশনের নিজস্ব ও উন্নয়ন প্রকল্পের টাকার যথাযথ ব্যবহার না করায় এমন পরিস্থিতি- অভিযোগ প্রথম নির্বাচিত সিটি মেয়রের। এদিকে বর্তমান প্রশাসক বলছেন, এ ব্যাপারে অডিট করে মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

‘নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা করতে সংস্কার কমিশন বদ্ধপরিকর’
নির্বাচন কমিশনের সঙ্গে কোনো মত পার্থক্য নেই, কমিশন চায় নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন কমিশনকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সব রকম সহায়তা করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, যারা নির্বাচন ব্যবস্থায় সুস্পষ্ট অপরাধ করেছে তাদের বিচার নিয়েও আলোচনা হয়েছে।

শেরপুরে ২৯ বছর পর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল চালু
দীর্ঘ ২৯ বছর পর শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল চালু হয়েছে। আজ (শনিবার, ২৩ নভেম্বর) দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে এই টার্মিনাল থেকে আন্তঃজেলার সকল বাস চলাচল শুরু হয়।