
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানালো অধিদপ্তর
আজ ৭ ফেব্রুয়ারি (শনিবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল (Final Result) প্রকাশ করা হতে পারে—এমন একটি গুঞ্জন চাকরিপ্রার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে। তবে এই তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education - DPE)। অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ফল প্রকাশের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভার সময়সূচি প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে (Primary Assistant Teacher Recruitment) উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার বা ভাইভার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গত (রোববার, ২৫ জানুয়ারি) দেশের ৩টি জেলা— চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ ও বরিশাল মৌখিক পরীক্ষার পৃথক সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৮ জানুয়ারি থেকে এই জেলাগুলোতে ভাইভা শুরু হবে।

প্রাথমিক শিক্ষকদের বেতন কি ২৪ হাজার হচ্ছে? যা আছে নতুন পে-স্কেলে
অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন স্কেলের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কমিশন প্রধান জাকির আহমেদ খান গত (বুধবার, ২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশমালা পেশ করেন। এতে সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা বেতনের প্রস্তাব করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের (Assistant Teacher Recruitment) লিখিত পরীক্ষা গত (শুক্রবার, ৯ জানুয়ারি) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এখন লাখ লাখ পরীক্ষার্থী ফলাফলের (Primary Teacher Recruitment Result 2026) অপেক্ষায় রয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) সূত্রে জানা গেছে, চলতি জানুয়ারি মাসের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে।

ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের
প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা সংশোধনের আহ্বান জানিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। রোজা রেখে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান ও অংশগ্রহণের বাস্তবতা বিবেচনায় এ আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বেতন পেতে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিত থাকতে হবে কর্মস্থলে
শিক্ষক ও কর্মকর্তাদের বেতন পেতে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন ছাড়া আর কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বেতন–ভাতা তুলতে পারবেন না বলেও জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’; মন্ত্রণালয়ের কঠোর বার্তা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণকে অবিলম্বে কাজে যোগদান করে শিক্ষার্থীদের ৩য় প্রান্তিকের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্নের জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে। অন্যথায় এ ধরণের শৃঙ্খলা-বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিলিতে প্রাথমিক শিক্ষকদের শাটডাউন কর্মসূচি; পরীক্ষা নিচ্ছেন অফিস সহকারীরা
লাগাতার কর্মবিরতি পর এবার বার্ষিক পরীক্ষা বর্জন করে তিন দফা দাবি বাস্তবায়নে দিনাজপুরের হিলিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে এ কর্মসূচী শুরু করেন শিক্ষকরা। এ সময় তৃতীয় বার্ষিক পর্যায়ের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও অফিস সহকারীরা।

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে জেলা পরিষদ ঘেরাও
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে জেলা পরিষদ ঘেরাও করেছেন চাকরি প্রার্থীরা। এসময় তারা জেলা পরিষদের মূল ফটক ও ভবনের গেইটে তালা ঝুলিয়ে দেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

১১তম গ্রেড দেয়ার আশ্বাস সরকারের; প্রজ্ঞাপন ছাড়া মানতে রাজি না প্রাথমিক শিক্ষকরা
আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড দেয়ার আশ্বাসে দিয়েছে সরকার। আজ (সোমবার, ১০ নভেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে প্রজ্ঞাপন ছাড়া এ আশ্বাস মানবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। যদিও আপাতত আন্দোলন স্থগিত করেছেন তারা। একইসঙ্গে খুব দ্রুতই নতুন কর্মসূচি দেয়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি তৃতীয় দিনে; প্রজ্ঞাপন চেয়ে অবস্থান অব্যাহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে। আজ (সোমবার, ১০ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে স্লোগান ও বিক্ষোভে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা।

প্রাথমিক শিক্ষকদের দাবিকে ‘যৌক্তিক’ বললেন গোলাম পরওয়ার
দশম গ্রেডে বেতনসহ প্রাথমিক শিক্ষকদের তিন দাবিকে ‘যৌক্তিক’ জানিয়ে, সেসব সহানুভূতির সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া শিক্ষকদের আন্দোলনে গতকাল (শনিবার, ৮ নভেম্বর) পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারে নিন্দা জানান তিনি।