
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ।

বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
‘একটি শিশুও বিদ্যালয়ের বাহিরে থাকবে না’—মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, যে কোনো মূল্যে ক্লাস রুমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে, সেই লক্ষ্য পূরণে কাজ করছে সরকার।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহায়তার আশ্বাস ইউনিসেফের
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইউনিসেফ। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ প্লাজায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টো এ আশ্বাস দেন।

প্রাথমিক শিক্ষার পরিবর্তনের সুফল মিলবে ৫ বছর পর: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার পরিবর্তনের সুফল মিলবে ৫ বছর পর। তিনি এসময় বলেন, ‘শিক্ষাব্যবস্থার উন্নয়নে শক্ত ব্যবস্থা আছে বর্তমান সরকার।’

প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ
সরকার ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ডএকিউএ লিডারশিপ সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরিতে উদ্যোগ নিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষায় শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষার পরিবর্তে খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে কার্যক্রম শুরু করছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর কার্যকর সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার কার্যক্রমের সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও কমিউনিটিকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ থেকে শুরু হচ্ছে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগ
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠান। আগামী (১৫ জুলাই) অনুষ্ঠিতব্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী
শিক্ষার মানোন্নয়নে এখন থেকে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে: নতুন নীতিমালা জারি
প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট ৪০০ নম্বরে হবে।

প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরও আকর্ষণীয় করা হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরও সম্মানজনক ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে
তিন বছর পর আবার প্রাথমিক শিক্ষার প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। একই সঙ্গে এসব শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়নও বহাল থাকবে। জাতীয় শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি পরিমার্জনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। গতকাল (রোববার, ১ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।