প্রেসক্লাব
ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই বর্তমান বাজেট: চিফ হুইপ

ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই বর্তমান বাজেট: চিফ হুইপ

দেশের বিদ্যমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে বর্তমান সরকার একটি মানবিক, জনকল্যাণমুখী ও সাশ্রয়ী বাজেট প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

অভিবাসন সংকটে গবেষণায় নতুন কেন্দ্রের উদ্বোধন

অভিবাসন সংকটে গবেষণায় নতুন কেন্দ্রের উদ্বোধন

অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি সংকট এখন শুধু মানবিক নয়, অর্থনীতি, শ্রমবাজার ও জাতীয় নীতিনির্ধারণেরও গুরুত্বপূর্ণ ইস্যু। বৈশ্বিক এই চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও নীতি সংলাপকে শক্তিশালী করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাত্রা শুরু করেছে নতুন গবেষণা কেন্দ্র সেন্টার ফর মাইগ্রেশন, রিফিউজি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বা সিএমআরডি।

সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়াসহ সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শুক্রবার, ১২ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।

ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, অপতথ্য : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৩ মে) দুপুর ২টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে (জেইউএম) সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ।

বাজারে ভোজ্যতেল উধাও; প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

বাজারে ভোজ্যতেল উধাও; প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ (বুধবার, ৮ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৫ এপ্রিল থেকে বান্দরবানে শুরু হচ্ছে ‘সাংগ্রাইং’ উৎসব

৫ এপ্রিল থেকে বান্দরবানে শুরু হচ্ছে ‘সাংগ্রাইং’ উৎসব

বান্দরবানে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ সামাজিক উৎসব মাহা সাংগ্রাইং পোয়ে। আজ (বুধবার, ১৮ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা।

আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতার সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এজন্য গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। আজ (সোমবার, ৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল-২ আসনে টাকা বিতরণের অভিযোগকে ‘অপপ্রচার’ বলছে জামায়াত

টাঙ্গাইল-২ আসনে টাকা বিতরণের অভিযোগকে ‘অপপ্রচার’ বলছে জামায়াত

টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে ভোট চাওয়ার অজুহাতে টাকা বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে ঘিরে তোপের মুখে ফেলা হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। অভিযোগটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে জামায়াত নেতাকর্মীরা। পাশাপাশি দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও তোলা হয়েছে।

নারায়ণগঞ্জে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

শিবিরের উদ্যোগে জাতীয় পর্যায়ে পাঠমূল্যায়ন পরীক্ষার পুরস্কার আয়োজন অনুষ্ঠিত

শিবিরের উদ্যোগে জাতীয় পর্যায়ে পাঠমূল্যায়ন পরীক্ষার পুরস্কার আয়োজন অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সদস্য ও সাথীদের জাতীয় পাঠমূল্যায়ন পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) বেলা ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিগত সময়ে শিক্ষিত মানুষ অর্থ পাচার করেছে: নুরুল ইসলাম সাদ্দাম

বিগত সময়ে শিক্ষিত মানুষ অর্থ পাচার করেছে: নুরুল ইসলাম সাদ্দাম

বিগত সময়ে শিক্ষিত মানুষ অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জাতীয় পর্যায়ে সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা-২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে: কৃষ্ণ নন্দী

আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে: কৃষ্ণ নন্দী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী বলেছেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থান্বেষী মহল যোগসাজশে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এআই দিয়ে কিছু ছবি বানিয়ে অপপ্রচার করা হচ্ছে। তিনি বলেন, ‘অপপ্রচার বাস্তবায়ন করছে ওয়াল্ড হিন্দু স্ট্রাগল সভাপতি শিপন কুমার বসু।’