
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইট।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে বোলসোনারো—‘লজ্জাজনক’ বললেন লুলা
নির্বাচনে হারার পর পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন ব্রাজিলের বিরোধী নেতা ফ্লাবিও বোলসোনারো। পাসপোর্ট বাতিল ও দেশত্যাগের নিষেধাজ্ঞার মধ্যেই পালিয়েছেন তিনি। এমনকি তার ঘনিষ্ঠ মিত্র দলের প্রচার সম্পাদকও কিছু জানেন না। বোলসোনারোর এভাবে দেশ ছেড়ে পালানোর ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমোদন ট্রাম্প নিজেই দিয়েছেন। এ ঘটনায় বোলসোনারোর সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন ছিলো।

ডানপন্থার জোয়ার রুখে চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
বিপুল ভোটে ট্রাম্প-ঘনিষ্ঠ ও কট্টর ডানপন্থি ফ্ল্যাভিও বলসোনারোকে পরাজিত করেছেন ব্রাজিলের লুলা দা সিলভা। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থার প্রবল জোয়ার একাই রুখে দিয়েছে সিলভা। যেটিকে এ অঞ্চলে বাম রাজনীতির ক্ষমতার ভারসাম্যও বলছেন অনেকে। ভারত, চীন, রাশিয়াসহ অনেক দেশ লুলাকে স্বাগত জানিয়েছে তার এ ঐতিহাসিক বিজয়কে।

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
চমক দেখিয়ে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা লুলা দা সিলভা। দ্বিতীয় দফার ভোটগ্রহণে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাম্পঘেঁষা ও কট্টর ডানপন্থী ফ্লাভিও বলসোনারোকে ৩ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ের হাসি হাসলেন লুলা।

সিএনএন-এবিসির সাংবাদিকদের ব্যক্তিগত আক্রমণ করলেন ট্রাম্প; বললেন ‘বলদ, নির্বোধ’
রাশিয়ায় চার বছর বন্দি থাকার পর এক মার্কিন নাগরিকের মুক্তি এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিলের প্রশ্নে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বুধবার, ২১ অক্টোবর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিএনএন ও এবিসি নিউজের দুই সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন তিনি।

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক!
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আবু ধাবিতে নেতানিয়াহুর ৪ ঘণ্টার সফর ঘিরে মুখ বন্ধ রেখেছে আমিরাত ও ইসরাইল। সম্প্রতি ইসরাইলি এক গণমাধ্যম দাবি করে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার দেড় সপ্তাহ আগেই নেতানিয়াহুকে হামাসের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন আমিরাত প্রেসিডেন্ট। তবে, সেই বার্তা নিরাপত্তা সংস্থার কাছে পৌঁছায়নি বলেও অভিযোগ উঠেছে।

শিক্ষার্থী আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ পদত্যাগ করেছেন। প্রায় দুই বছর ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলন এবং আগাম নির্বাচনের দাবির মধ্যেই গতকাল (রোববার, ২৭ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের পর আসন্ন সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়ার পথও তার জন্য উন্মুক্ত হলো।

কেনেডি সেন্টার আগামী ২ বছরের জন্য বন্ধ—একমত পরিচালক বোর্ড
যুক্তরাষ্ট্রের সাংস্কৃতি কেন্দ্র কেনেডি সেন্টার আগামী ২ বছরের জন্য বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছে পরিচালক বোর্ড। ট্রাম্পের সভাপতিত্বে ও তার মিত্রদের নিয়ে গঠিত বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসে।

নিরাপত্তা কৌশলে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হই— পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা-নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং, নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় বা জনগণ যাতে নিজেদের বিচ্ছিন্ন মনে না করেন, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

চতুর্থ চেষ্টায় পেরুর প্রেসিডেন্ট হলেন ফুজিমোরি-কন্যা কেইকো
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রার্থী কেইকো ফুজিমোরি জয়লাভ করেছেন। বামপন্থি প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে তিনি দেশটির শীর্ষ পদে আসীন হতে যাচ্ছেন। লাতিন আমেরিকায় ডানপন্থি রাজনীতির পুনরুত্থানের ধারায় এটি সর্বশেষ বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ
বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়েই দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের পদ ছাড়লেন হং মিয়ং-বো। এবার নকআউট পর্বে ওঠার স্বপ্ন ভাঙ্গায় দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা, এমনকি তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টও।