ফাইফার
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে লিটনের আবেগঘন উদযাপন

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে লিটনের আবেগঘন উদযাপন

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। ১৫৫ বলে করা লিটনের এই শতক তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম। চলতি বছরে পাকিস্তান ও আফগানিস্তানের পর এটা ছিল তার তৃতীয় শতক। সেঞ্চুরির পর করেছেন ভিন্ন ধরণের উদযাপন। লিটন কন্যার তৃতীয় জন্মদিনে করা এই সেঞ্চুরি উৎসর্গ করেছেন তার মেয়েকে।

হাসানের বিরল কীর্তি; ফাইফারে গড়লেন অনন্য ইতিহাস

হাসানের বিরল কীর্তি; ফাইফারে গড়লেন অনন্য ইতিহাস

পাঁচ উইকেটের শিকারি হাসান মাহমুদ! এক মাসের ব্যবধানে আবারও ফাইফার। তবে এবার শুধু পাঁচ উইকেট নিয়েই থামেননি বাংলাদেশের এই পেসার। গড়েছেন বিরল এক ইতিহাস। পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে প্রথম পাঁচবার পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। দেশের মাটিতে প্রথম ফাইফার তুলে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের পেসারদের আগের সব রেকর্ডও।

কঠোর পরিশ্রম ও কাউন্টির অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসানের ‘ফাইফার’

কঠোর পরিশ্রম ও কাউন্টির অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসানের ‘ফাইফার’

কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করেছেন বলে জানিয়েছেন হাসান মাহমুদ। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ফাইফার পাওয়া এই পেসার জানিয়েছেন, কাউন্টিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন তিনি। তবে ম্যাচ জিততে ব্যাটারদের দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন হাসান।

নাহিদ রানার পাঁচ উইকেট

নাহিদ রানার পাঁচ উইকেট

সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে কিছুটা আলোচনায় থাকলেও আজ চিরচেনা মিরপুরের উইকেটে রুদ্রমূর্তিতে আবির্ভূত হন নাহিদ রানা। প্রায় ১৪৮ কিলোমিটার গতি আর বিষাক্ত বাউন্সারে একে একে সাজঘরের পথ ধরান পাকিস্তানি ব্যাটারদের।

কলম্বো টেস্ট: ব্যাটারদের ব্যর্থতার দিনে বল হাতে সফল তাইজুল

কলম্বো টেস্ট: ব্যাটারদের ব্যর্থতার দিনে বল হাতে সফল তাইজুল

কলম্বো টেস্টে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার দিনেও বল হাতে সফল তাইজুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ১৭তম ফাইফার তুলে নেন বাঁহাতি এ স্পিনার। সেই সঙ্গে ২০১৮ সালের পর থেকে টেস্ট সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেয়ার কীর্তিতেও উঠে এসেছে তার নাম।

স্লো ব্যাটিং নয়, বরং বৃষ্টি বাধাতেই গল টেস্ট ড্র: শান্ত

স্লো ব্যাটিং নয়, বরং বৃষ্টি বাধাতেই গল টেস্ট ড্র: শান্ত

স্লো ব্যাটিং নয় বরং বৃষ্টির বাধাতেই গল টেস্ট ড্র হয়েছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত। পাশাপাশি হার এড়ানোর বিষয়টিও শতভাগ নিশ্চিত করতে চেয়েছেন শান্তরা। আর পেস বোলিং ইউনিট কিংবা ফর্মহীন ব্যাটারদের কাঠগড়ায় না তুলে বরং তাদের পাশেই দাঁড়িয়েছেন গল টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া নাজমুল হোসেন শান্ত।