
বদলে যাওয়া পাকিস্তান বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত
যেই পাকিস্তানের সময় পার হতো ফিফার নিষেধাজ্ঞার বেড়াজালে, দেখা যেত র্যাঙ্কিংয়ের ২০০ এর আশপাশে, সেই পাকিস্তান দলই এখন দক্ষিণ এশিয়ার ফুটবলে চমক দেখানোর প্রত্যাশায়। প্রবাসী ফুটবলারদের আগমনে সাম্প্রতিক সময়ে খেলায় ধার বাড়িয়েছে দলটি। তাইতো বাংলাদেশের বিপক্ষে সাফের সেমিফাইনালেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইজাজ বাটের দল।

ইউরোপ ও আমেরিকার মাটিতে ম্যাচ খেলবে বাংলাদেশ: বাফুফে সহ-সভাপতি
আগামী বছর ইউরোপ ও আমেরিকার মাটিতে খেলবে বাংলাদেশ। এরইমধ্যে ইউরোপের তিনটি দেশের সঙ্গে আলোচনাও এগিয়েছে অনেক দূর। এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। সবকিছু ঠিক থাকলে আগামী বছর উত্তর আমেরিকার একটি দেশ ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও খেলতে চায় বাংলাদেশ।

বিশ্বকাপ রানার্সআপ বাংলাদেশ দলকে বাফুফের জমকালো সংবর্ধনা
ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে জমকালো সংবর্ধনা দিয়েছে বাফুফে। ফেডারেশন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোর ফুটবলারদের এই কীর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের প্রত্যেক খেলোয়াড় ও অফিশিয়ালদের হাতে তুলে দেন ১ লাখ টাকার চেক।

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ রানার্সআপ বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর ই-টায়ারের ফাইনালে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনোর ইনফান্তিনোর পক্ষে এশিয়ার সমর্থন
ফিফা সভাপতি পদে আবারও নির্বাচিত হওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেলো জিয়ান্নি ইনফান্তিনো। নানান বিতর্কিত ঘটনার জেরে মাত্র দুই মাস আগেও যারা তাঁর কঠোর সমালোচনা করেছিলেন, তারাই এবার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনোকে পূর্ণ সমর্থনের। জাপানের টোকিওতে অনুষ্ঠিত কনফেডারেশনের কংগ্রেসে তাকে সমর্থনের কথা জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান সেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা।

সাফে সাফল্য পেতে প্রস্তুত বাফুফে; লিগ চলাকালেই শুরু হবে ক্যাম্প
আসিয়ান কাপে ব্যর্থতার পর এবার সাফে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যের কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। লিগ শেষ হলেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সাফের আগে দেশে-বিদেশে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফে কর্তাদের। একইসঙ্গে বংশোদ্ভূত ফুটবলারদের পারফরম্যান্স পর্যালোচনা এবং দেশের ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর দিকেও নজর ফেডারেশনের।

ফিফার কাছে জবাব চায় উয়েফা, দুই সপ্তাহের আল্টিমেটাম
ফিফা বাণিজ্যিক চুক্তিসহ বেশ কয়েকটি বিতর্কিত বিষয়ে পরিষ্কার করার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ২ সপ্তাহ সময় বেধে দিয়েছে উয়েফা।

ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
ফিফা সর্বশেষ নারী র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ১০৭ থেকে এক ধাপ উন্নতিতে ১০৬ এ উঠে এসেছে রিতুপর্ণা ,মনিকা চাকমারা। ফিফা আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) নারী ফুটবলের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করে।

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ দলের ফুটবলাররা পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার
আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলোয়াড়দের উৎসাহ দিতে ফুটবলারদের তাতক্ষণিক বুট উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বড় দলগুলোর বিপক্ষে লড়াই করে চমক দেখানোর প্রত্যাশা লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশ অধিনায়ক জানান, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই প্রাথমিক লক্ষ্য তাদের।

ফিফা সভাপতির সঙ্গে তাবিথের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর অনুরোধ
ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপে আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরির বিষয়ে ফিফার কাছে অনানুষ্ঠানিক আবেদন জানিয়েছে বাফুফে। আজ (রোববার, ১৮ অক্টোবর) ভুটান যাওয়ার পথে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঢাকায় যাত্রাবিরতির সুযোগ কাজে লাগিয়ে তার সঙ্গে সাক্ষাতে এসব নিয়ে কথা বলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় নতুন উদ্যোগ বাস্তবায়নেও আশাবাদী দেশের ফুটবল ফেডারেশন।

কঠিন হচ্ছে ইনফান্তিনোর ফের ফিফা প্রেসিডেন্ট হওয়ার পথ?
ফিফা প্রধান হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়ার সহজ সমীকরণ এবার বদলে যাচ্ছে। বিশ্বকাপ স্বত্ব বিক্রি বিতর্ক ও সাম্প্রতিক নানা কেলেঙ্কারিতে ব্যাকফুটে থাকা ইনফান্তিনোর বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর তোড়জোড় চলছে ইউরোপে। ১৮ নভেম্বর প্রার্থীদের নাম ঘোষণার শেষ সময়সীমাকে সামনে রেখে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে গুঞ্জন উঠছে আর্সেন ওয়েঙ্গার এবং লুইস ফিগোর মতো নাম।

ফিফা সভাপতি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন, জুরিখে বসছে কাউন্সিলের সভা
বিশ্ব ফুটবলের নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জুরিখে জড়ো হচ্ছেন ফিফার শীর্ষ কর্মকর্তা ও ফুটবল প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিরা।