
জ্বালানি সংকটে বাড়ছে জনভোগান্তি, দীর্ঘ হচ্ছে লাইন
দিন দিন জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। জ্বালানি নিয়ে অসন্তোষ-দুর্ভোগ বাড়ছে। রাতেও ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের।

জ্বালানি পরিস্থিতি: কাটছে না অস্থিরতা, সরকারের উদ্যোগে আশ্বস্ত হতে পারছেন না ভোক্তারা
বৈশ্বিক অস্থিরতা আর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া অস্থিরতা যেন কিছুতেই কাটছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিলেও আতঙ্ক থেকে বের হতে পারছেন না ভোক্তারা।

গাজীপুরে ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল (সোমবার, ৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট— জ্বালানি সংকটের কারণ আসলে কী?
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখনও দেখা যাচ্ছে তীব্র জ্বালানি সংকট। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ফলে চালকদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। তেল মজুত থাকা সত্ত্বেও সংকট সৃষ্টির পেছনে সিন্ডিকেটকে দুষছেন তারা। এদিকে সরকার বলছে, যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুত রয়েছে এবং তা সরবরাহ করা হচ্ছে।

ফেনীর ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ
জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধে ফেনীর ২৮টি ফিলিং স্টেশনে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রামের ফিলিং স্টেশনের ১৫ হাজার লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি জব্দ
চট্টগ্রামের আনোয়ারার জাকারিয়া ফিলিং স্টেশনে মজুত না থাকায় জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ১৩ হাজার ৯৬০ লিটার ডিজেল ও ১ হাজার ২৫৩ লিটার অকটেন পাওয়া যায়।

এপ্রিল থেকে জ্বালানি তেলের সরবরাহ সংকট কেটে যাবে: মনির চৌধুরী
এপ্রিল থেকে জ্বালানি তেলের সরবরাহ সংকট কেটে যাবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির চৌধুরী। এছাড়া মার্চ মাস থেকে কোনো ফিলিং স্টেশনের জ্বালানি তেলের সরবরাহ কমানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেছেন, এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি মজুত আছে। এপ্রিলে আরও ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি আসবে। এপ্রিল জ্বালানির সংকট হবে না।

দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, চালকের সহকারী নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। গতকাল (রোববার, ২৯ মার্চ) রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

মধ্যরাতেও ফুরোচ্ছে না অপেক্ষা: জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি পাম্পে
রোববার মধ্যরাতেও রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য লম্বা লাইন। অফিস শেষ করে ঘরে ফেরার পরিবর্তে ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। দীর্ঘ অপেক্ষার পর তেল না পেয়ে ফিরে গেছেন অনেকেই।

তেল মজুত রেখেও বিক্রি বন্ধ; যশোরে ফিলিং স্টেশনকে জরিমানা
যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রিক ফিলিং স্টেশনে তেল মজুত রেখেও বিক্রি না করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ২৯ মার্চ) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।

ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ
দেশজুড়ে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে প্রতিটি ফিলিং স্টেশনে নিয়োগপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট কর্মপরিধি নির্ধারণ করেছে সরকার। আজ (রোববার, ২৯ মার্চ) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহীর ৩ তেলের ডিপোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজশাহীতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর তিনটি তেলের ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।