জর্জিয়া-টেনেসিতে ভয়াবহ বন্যা; উদ্ধার শতাধিক মানুষ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও টেনেসি অঙ্গরাজ্যের সীমান্তবর্তী দুটি পার্বত্য শহরে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টিতে নদীর পানি রেকর্ড উচ্চতায় ওঠায় শতাধিক মানুষকে উদ্ধার করতে হয়েছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।