বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার কমপ্লেক্স কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় শ্রমিকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে কারখানায় প্রবেশের সময় শ্রমিকরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন।