আজ (শনিবার, ২১ নভেম্বর) দুপুরে উপজেলার হাটাবো এলাকায় আম্বার কমপ্লেক্স কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের কারণে কারখানাটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হলেও তাদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলে তারা সড়ক অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





