
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলো মাউশি
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি (National ID Card Correction) তথ্যে ভুল থাকার কারণে গত ১১ মাস ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (Directorate of Secondary and Higher Education - DSHE)। সংস্থাটি জানিয়েছে, এনআইডি জটিলতায় আটকে থাকা আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ মাসের বকেয়া বেতন ও বোনাস দাবির (MPO Arrears Salary Bill) বিশেষ অপশন এখন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন প্যানেলে উন্মুক্ত করে দেওয়া হয়েছে (DSHE MPO Salary Arrears Update 2026)।

মালয়েশিয়ায় বকেয়া বেতন ও নানা অনিয়মের শিকার ১২৬ বাংলাদেশি শ্রমিক
মালয়েশিয়ার পাহাংয়ে একটি প্লাইউড কারখানায় তিন মাসের বেতন না পাওয়ার অভিযোগ করেছেন প্রায় আড়াইশো অভিবাসী কর্মী, যার মধ্যে ১২৬ জন বাংলাদেশি। তাদের দাবি, চুক্তির বাইরে অতিরিক্ত কর্মঘণ্টাসহ নানা অনিয়মের শিকার হচ্ছেন তারা। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাবি শ্রমিকদের এই অভিযোগ অতিরঞ্জিত।

গাজীপুরে বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। এতে করে মহাসড়কের দু'পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা।

কুমিল্লায় নাসা গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন।

বকেয়া আদায়ে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এএ ইয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, দুই মহাসড়কে অচলাবস্থা
গাজীপুরে কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন শিনইউয়েন (বুলবুল নিট) সুতা কারখানার শ্রমিকরা। এতে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বকেয়া বেতন ও পাওনার দাবিতে কাকরাইলে শ্রমিকদের অবরোধ
বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকেরা। আজ (মঙ্গলবার, ২০ মে) দুপুর আড়াইটা থেকে 'লং মার্চ টু যমুনা' কর্মসূচি ঘোষণা করলে কাকরাইল মোড়ে পুলিশি বাধায় বসে পড়েন আন্দোলনকারী শ্রমিকরা।

মৃত প্রবাসীদের বকেয়া বেতন ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় ৩৬ কোটি টাকা
বাংলাদেশের রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে মৃত প্রবাসী কর্মীর ভূমিকাও যে অনস্বীকার্য তা অনেকেরই অজানা। শুধু আমিরাত প্রবাসীদের পরিসংখ্যানের তথ্য বলছে, গেল বছরে মৃত প্রবাসীদের বকেয়া বেতন ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় ৩৬ কোটি টাকারও বেশি। এছাড়া, চলমান মামলাগুলোর নিষ্পত্তি হলে রেমিট্যান্স প্রবাহে যোগ হতে যাচ্ছে আরও কয়েক কোটি টাকা।