
দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি নিয়ে সতর্কবার্তা
দেশজুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে আগামী ৩ দিনের মধ্যে দেশের অন্তত ৬টি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে (Short term flood situation in Bangladesh districts)। একই সঙ্গে এই সময়ে দেশের আরও বেশ কয়েকটি জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে (Bangladesh Flood Alert 2026: Heavy Rainfall Forecast and River Water Level Update for 6 Districts)। আজ (সোমবার, ২২ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়েছে (FFWC flood warning and notice today)।

বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা
বান্দরবানে গত শনিবার থেকে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এনিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তার মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ২৬ নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা
পাহাড়ি ঢলে নামা অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারাসহ ২৬টি নদীর পানি দ্রুত বাড়ছে। এতে বন্যার আশঙ্কা রয়েছে।