বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

যমুনা নদীতে বাড়ছে পানি
এখন জনপদে
0

বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ (বুধবার, ১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ১২ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১৮ সেন্টিমিটার পানি বেড়েছে।

এদিকে পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, চৌহালী, শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। সেই সাথে বর্ষা মৌসুমের শুরুতেই সদরের কাওয়াকোলা, ভাটপিয়ারী, কাজিপুর এবং চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে।

আরও পড়ুন:

পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা নদীর পানি আরও বাড়তে পারে। তবে বড় ধরনের বন্যার কোন পূর্বাভাস নেই।

ইএ