নাগরিক সুবিধা বাড়ানোর প্রকল্পই এখন ভোগান্তির কারণ
পৌরবাসীর নাগরিক সুবিধা বাড়াতে খরচ করা হয়েছে প্রায় ৪০ কোটি ১৫ লাখ টাকা। কিন্তু সুফল পাওয়া তো দূরের কথা, বেড়েছে ভোগান্তি। অর্থ ব্যয় হলেও থমকে আছে প্রকল্পগুলো। কোথাও বছরের পর বছর ধরে ভবন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, কোথাও আবার অবকাঠামো উঠলেও মিলেনি কাঙ্ক্ষিত সেবা। বরগুনা পৌরসভার এমন তিনটি বড় উন্নয়ন প্রকল্প ঘিরে এখন ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।