বলেশ্বর-নদী

বলেশ্বর নদীর মোহনায় জেলেদের জালে ‘রহস্যময় ডিভাইস’, এলাকায় চাঞ্চল্য
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে ড্রোন বা টর্পেডো সদৃশ একটি ‘রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জেলে ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ডিভাইসটি বর্তমানে পাথরঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বরগুনায় অবৈধ জাল জব্দে মৎস্য বিভাগের অভিযান
বরগুনায় অবৈধ জাল জব্দে ও খুটা অপসারণে অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। আজ (রোববার, ৮ ডিসেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

দখল-দূষণে হুমকিতে বলেশ্বর নদী
পিরোজপুরে একসময়ের প্রমত্তা বলেশ্বর নদীর তলদেশ ক্রমেই ভরাট হচ্ছে। দখলের কারণে আয়তন সংকুচিত হচ্ছে অনেক জায়গায়। কৃষি-মৎস্য ও খেয়া পারাপারে জড়িত পেশাজীবীদের আশঙ্কা প্রভাব পড়বে তাদের জীবিকায়।