বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরে স্টেডিয়ামে বিশৃঙ্খলা, কারণ কী?
হামজা চৌধুরী-শোমিত শোমের ম্যাচ মানেই গ্যালারিভর্তি দর্শকদের পাগলামি। তবে দর্শকদের এ ভালোবাসা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের চিত্রটাও এমন। বিশৃঙ্খল এ পরিস্থিতির পেছনে জাতীয় স্টেডিয়ামের পুরোনো অবকাঠামো ও অব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা।